আন্তর্জাতিক

জঙ্গি হামলায় অভিজ্ঞ ‘সালবি’ আইএস’এর নতুন প্রধান

বিশ্বের বিভিন্ন স্থানে আইএস’এর জঙ্গি হামলাগুলো দেখভালের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল রহমান আল মাউলি আল সালবিকে সংগঠনটির নতুন আমীর নির্বাচিত করা হয়েছে। ইরাকের সংখ্যালঘু ইয়াজিদী সম্প্রদায়কে দাসত্বের শৃঙ্খলে বেঁধে রাখতে অন্যতম শীর্ষ হোতা এই সালবি। এ তথ্য জানিয়েছে বৃটেনের প্রভাবশালী গণমাধ্যম গার্ডিয়ান।

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর আমীর আবু বকর আল বাগদাদী নিহত হওয়ার পর সংগঠনের নতুন নেতা নির্বাচিত হন আবু ইব্রাহিম আল হাশিমী আল কুরাইশি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দৃষ্টিতে কুরাইশী ছিলেন বাগদাদীর যোগ্য উত্তরসূরী, যাকে মার্কিন বিশেষ বাহিনী গত বছর অক্টোবরে হত্যা করে। এর আগে তাকে বিশ্বের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে মার্কন পররাষ্ট্র দপ্তর তার মাথার মূল্য ঘোষনা করে ৫ মিলিয়ন ইউএস ডলার।

কুরাইশি হত্যার কয়েক ঘন্টার মধ্যে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা হিসেবে নাম ঘোষনা করা হয় আল সালবির। সালবিকেও বাগদাদীর বিকল্প হিসেবে বর্ণনা করেছে গার্ডিয়ান। ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় থেকে শরীয়া আইনে ডিগ্রী নেয়া সালবিকে একজন ইসলামী পন্ডিত হিসেবে বর্ণনা করেছে পত্রিকাটি।

উল্লেখ্য, ২০০৪ সালে মার্কিন বাহিনীর হাতে আটক হয়ে ইরাকের পশ্চিমাঞ্চলের বুকা ক্যাম্পে বন্দী থাকার সময়ে পরিচয় ঘটে আবু বকর আল বাগদাদীর সঙ্গে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা