আন্তর্জাতিক

রাজ উপাধী হারালেন হ্যারি-মেগান

আন্তর্জাতিক ডেস্ক

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এখন তেকে আর রাজকীয় উপাধী ব্যবহার করতে পারবেন না।

১৮ জানুয়ারি শনিবার বাকিংহাম প্যালেস থেকে এ ঘোষণা আসে। সুত্র:ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

আসছে বসন্ত থেকে তারা আর ব্রিটেনের রানির প্রতিনিধিত্ব করবেন না।একইসঙ্গে রাজকীয় দায়িত্বের জন্য তারা আর পাবলিক তহবিলও গ্রহণ করবেন না। প্রিন্স হ্যারি এবং মেগানের রাজকীয় উপাধি হচ্ছে সাসেক্সের ডিউক ও ডাচেস।

এ বিষয়ে হ্যারি-মেগান দম্পতি জানিয়েছেন, ব্রিটেনে নিজেদের ফ্রগমোর কটেজ সংস্কার করতে যে সরকারি অর্থ অর্থাৎ প্রায় ২৫ লাখ পাউন্ড খরচ হয়েছে, তা তারা পরিশোধ করে দেবেন। এছাড়া যুক্তরাজ্যে অবস্থানকালে তারা এখন থেকে ওই কটেজেই থাকবেন বলে জানা গেছে।

এদিকে, শনিবার রানির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কয়েক মাসের আলোচনার মাধ্যমে রানি মনে করেন, তার নাতি এবং তার পরিবার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবেন। তিনি হ্যারি-মেগান ও তাদের সন্তান আর্চি সবসময় এই পরিবারের অতি আপনজন হয়ে থাকবেন বলে আশা প্রকাশ করেন।

এর আগে হঠাৎ রাজকীয় দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে হৈচৈ ফেলে দেন হ্যারি-মেগান দম্পতি। তখন তারা বলেন, জনগণের অর্থের ওপর নির্ভরশীল না হয়ে নিজেরা আয় করে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই।

এই ঐতিহাসিক সিদ্ধান্তে চমকে ওঠে ব্রিটিশ রাজপরিবার। একপর্যায়ে তাদের সঙ্গে আলোচনায় বসেন রাজপরিবারের সিনিয়র সদস্যরা। যার ফলাফল এই ঘোষণা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

শান্তকে তিন নম্বরে চান সিমন্স

╔═══════════════════════════════════════════...

মৌলভীবাজার শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর

মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসের ভেতরেই প্রধান শিক্ষক...

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার হুমায়ন কবির...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৪ লাখ টাকা জরিমানা

নওগাঁর পোরশায় অবৈধ দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ...

‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উসকানিতে অশান্ত শিল্পাঞ্চল’

শ্রমিক অসন্তোষকে পুঁজি করে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্...

মধ্যবর্তী নির্বাচনে পরাজয় অহংকারী ট্রাম্পের, দাপট ডেমোক্র্যাটদের

‍সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নেমে এল এক ঐতিহাসিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা