জাতীয়

গাড়ির ফিটনেস জরিমানা ছাড়াই নবায়ন করা যাবে

নিজস্ব প্রতিনিধি:

কোনো ধরনের জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবে।

শনিবার (২৮ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্তের কথা জানায়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি কালে যাদের যানবাহনের ফিটনেস এর সময়সীমা অতিক্রম হবে, তারা জরিমানা ছাড়াই নির্ধারিত ফি জমা দিয়ে যানবাহনের ফিটনেস নবায়নের এ সুযোগ পাবেন।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর আগামী ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি হওয়ায় ১০ দিনের ছুটিতে থাকবে সারা দেশ।

বিশ্বে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি ক্রমেই অবনতির দিতে যাচ্ছে। শনিবার (২৮ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৭০ জনে। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন। অপরদিকে ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা