জাতীয়

নাগরিকদের সঙ্গে মাঠ প্রশাসনকে সম্মানজনক আচরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে জনগণকে ঘরে থাকতে বলা হলেও অনেকে প্রয়োজনে-অপ্রয়োজনে বাইরে যাচ্ছেন। আর এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও পুলিশ তাদের ঘরে ফেরাতে লাঠি-পেটাসহ অসৌজন্যমূলক আচরণ করছেন। যার জন্য সরকারের উচ্চ পর্যায় অনেকটাই বিব্রত।

এজন্য নাগরিকদের সঙ্গে মাঠ প্রশাসনকে সম্মানজনক আচরণ করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ।

শনিবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করে জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

যশোরের মণিরামপুরে মাস্ক না পরায় এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) সাইয়েমা হাসানের বৃদ্ধদের কান ধরে উঠবস করানোর ঘটনায় তুমুল সমালোচনার মধ্যে মাঠ প্রশাসনকে এমন নির্দেশনা দিল সরকার।

সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন ডিসিদের এমন নির্দেশনা দেয়ার কথা নিশ্চিত করেন।

সচিব বলেন, আমরা সকল জেলা প্রশাসকদের বলেছি যে এই ধরনের ঘটনার (যেমন, বৃদ্ধদের কান ধরে ওঠবস) যাতে পুনরাবৃত্তি না হয়। সিনিয়র সিটিজেন তো অবশ্যই, যেকোনো নাগরিকের সঙ্গে যাতে সম্মানজনক আচরণ করা হয়।

তিনি বলেন, এরিমধ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যসোসিয়েশনের ফেসবুক পেইজেও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনাটি আমরা আপলোড করে দিয়েছি।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।

করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে যশোরের মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। একজন সরকারি কর্মকর্তার এমন অমানবিক কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।

এরিমধ্যে সাইয়েমাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এদিকে ওই কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা