স্বাস্থ্য

খোলা জায়গায় জীবাণুনাশকে মরে না করোনা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা সংক্রমণ রুখতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রাস্তাঘাটে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। কিন্তু তা খোলা জায়গায় ছড়ালে কোভিড ১৯ ভাইরাস মরে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, বরং জীবাণুনাশকই মানব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 'খোলা জায়গা যেমন বাজার এলাকা কিংবা রাস্তায় জীবাণুনাশক ছড়ালে তাতে কোভিড ১৯ ভাইরাসের কিছু হয় না। কারণ ধুলো ও ইঁট-পাথরে সেই জীবাণুনাশকের উপাদানগুলি নিষ্ক্রিয় হয়ে যায়।' খবর এনডিটিভির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 'যদি ধুলো, ময়লা নাও থাকে, তারপরেও জীবাণুনাশকের উপাদানগুলির পক্ষে কম সময়ের মধ্যে পুরো জায়গার উপর ছড়িয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে তার কর্মক্ষমতা অনেক কমে যায়। বরং এই জীবাণুনাশক ছড়ানোর ফলে পশু-পাখি থেকে শুরু করে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।'

এতে আরও জানানো হয়েছে, কোনো ব্যক্তির ওপর জীবাণুনাশক প্রয়োগ করা উচিত নয়। বিশেষ করে ক্লোরিন ও অন্যান্য টক্সিক রাসায়নিক উপাদান মানুষের চোখ ও ত্বকের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এই উপাদানগুলি শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করতে পারে। উপরন্তু এই জীবাণুনাশক ছড়ানোর ফলে কোনো ব্যক্তির থেকে কোভিড ১৯ ছড়ানোর সম্ভাবনা কমে না।'

বাড়ির ভিতরেও জীবাণুনাশক ছড়িয়ে বিশেষ কোনো লাভ নেই বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংস্থা জানিয়েছে, জীবাণুনাশক ছড়াতেই হয়, তাহলে তার সবথেকে ভাল পদ্ধতি হল কোনো কাপড়ে নিয়ে তারপর তা দিয়ে মোছা। কারণ কাপড়ে জীবাণুনাশকের উপাদানগুলি তাড়াতাড়ি নষ্ট হয় না। ফলে তা দিয়ে কোনো কিছু মুছলে তার উপর জীবাণুনাশকের কাজ বেশি হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের অধিকার ফিরবে তো কৃষক কার্ডে?

বাংলাদেশের অর্থনীতির ভিত যে কৃষি এ কথা নতুন করে বলার কিছু নেই। খাদ্য নিরাপত্ত...

দেশের সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন শুক্রবার সকালে ৩০০ বিধিতে দেওয়া...

জেফরির সঙ্গে পরিচয়ের আগেই ট্রাম্পের সঙ্গে পরিচয়: মেলানিয়া ট্রাম্প

জেফরি এপস্টেইন সম্পর্কে হঠাৎ করেই ক্যামেরার সামনে কথা বললেন মার্কিন ফার্স্ট ল...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লিবিয়ার মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

এসআর শফিক স্বপন: ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্ন পূরণের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা