সারাদেশ

খুলনায় ওএমএসের চাল উদ্ধার

খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে ওএমএসের (১০ টাকা কেজি মূল্যের) চার বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলার চর গ্রামের মুর্শিদ আলমের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়।

প্রশাসনকে মুর্শিদ আলম জানিয়েছেন, স্থানীয় খাদ্য বিভাগের ডিলার বিল্লাল হোসেনের কাছ থেকে তিনি এ চাল কিনেছিলেন। তবে এ ঘটনায় জড়িত ডিলারকে এখনও আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় মুর্শিদ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর ই আলম সিদ্দিকি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলারচর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে কালোবাজারে বিক্রি করা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চার বস্তা (১২০ কেজি) চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাল ক্রেতা মুর্শিদ আলমকে জরিমানা করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা