জাতীয়

খুলছে না গণপরিবহন, অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

করোনার কারণে সৃষ্ট পরিস্তিতিতে বাড়ানো সাধারণ ছুটিতে ঈদের সময়ে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও প্লেন চলাচল বন্ধ থাকার কথা জানিয়ে জরুরি সেবা ছাড়া অন্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১৪ মে) করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। উক্ত সময়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল এবং অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে এবং মহাসড়কে মালবাহী/জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।’

আগামী ১৬ মে ষষ্ঠ দফা শেষে সাধারণ ছুটি ১৭-৩০ মে পর্যন্ত বাড়ানো সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, প্রাইভেট কারসহ সাধারণ যানবাহন রাস্তায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যে যেখানে আছেন, সেখান থেকেই ঈদ করতে হবে।

তিনি জানিয়েছিলেন, ঈদের আগে চারদিন ও ঈদের পর দুই দিনসহ মোট সাতদিন জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলবে না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা