জাতীয়

ক্ষুদ্র ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

যারা এরইমধ্যে ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা করছেন কিন্তু করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় ঋণের বিপরীতে সুদ হয়ে গেছে, সেজন্য দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সংকট মোকাবিলা সমন্বয়ে গণভবন থেকে রাজশাহী বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ সব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'এই সুদ যেন স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মওকুফ করা যায় সেটা বিবেচনা করা হবে। কজেই সুদ নিয়ে চিন্তা করবেন না।'

জেলাগুলো হচ্ছে, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ এবং সিরাজগঞ্জ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করে।

করোনাভাইরাস পরবর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনায় তার সরকার ঘোষিত প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের মৎস চাষি থেকে শুরু করে, পোলট্রি, ডেইরি বা যারা কৃষিকাজ ও বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যবসা করেন তাদের প্রত্যেকের কথা চিন্তা করে এবং অন্যান্য দিকে খেয়াল রেখেই এই এক লাখ কোটি টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। যেখান থেকে মাত্র ২ শতাংশ সুদে টাকা দেয়া হবে, যাতে তারা তাদের ব্যবসা চালু রাখতে পারেন।'

ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসন, জনপ্রিতিনিধি, পুলিশ, র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিভিল সার্জন-চিকিৎসক নার্সসহ স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন। স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের নেতৃত্বে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভাগ-দফতর এবং আইইডিসিআর এর কর্মকর্তারাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

শেখ হাসিনা বলেন, 'মানুষের কাজ নেই। বিশেষ করে একেবারে নিম্ন আয়ের লোক, এমনকি ছোটখাটো কাজ করে যারা খায়, তাদের কষ্ট আমরা জানি। কৃষির জন্য পৃথক পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যেখানে ৯ হাজার ৫শ’ কোটি টাকা ভর্তুকি দেয়া হচ্ছে।' পাশাপাশি প্রায় ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে ওএমএস’র চাল বিতরণ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেরপুর উপজেলার ঝিনাইগাতি গ্রামের ভিক্ষুক নাজিমউদ্দিনের নাম উল্লেখ করে তার সর্বস্ব প্রায় ১০ হাজার টাকা তুলে দিয়ে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার বিরল উদাহরণ টেনে সমাজের বিত্তবানদের আরো উদার হয়ে এগিয়ে আসারও আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, 'দুর্যোগ আসে এবং সেই দুর্যোগকে মোকাবিলাও করতে হয়। আজ এই দুর্যোগ থেকে উত্তরণে দেশের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।'

তিনি বলেন, 'যারা করোনাভাইরাস মোকাবিলায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে। সবাই মিলেই আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পাব, ইনশাল্লাহ।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা