বাণিজ্য

ক্রেডিট কার্ডের বকেয়া বিল বাবদ সুদ মাফ

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে ক্রেডিট কার্ডের বিল বকেয়া পড়লে তার ওপর কোন ধরনের সুদ আদায় না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত জরিমানা সুদ আরোপ করে থাকে ব্যাংকগুলো। কিন্তু পরিস্থিতি বিবেচনায় ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত সুদ ধার্য না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়ে দিয়েছে।

এতে বলা হয়েছে, "লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ডেও বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। ফলে গ্রাহকের অতিরিক্ত সুদ দিতে হচ্ছে; হবে। যা বর্তমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয়। এ পরিপ্রেক্ষিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত দৈনিক-মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার নির্দেশনা দেওয়া হলো।"

এছাড়াও ১৫ মার্চ থেকে যেসব গ্রাহকের ক্রেডিট কার্ডের বিলের ওপর দৈনিক-মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ-আদায় করা হয়েছে, সেসব গ্রাহকের হিসাবে অতিরিক্ত আরোপিত-আদায় করা সুদ সমন্বয়-ফেরত দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ৪ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে যেসব ক্রেডিট কার্ডের বকেয়া বিল পরিশোধের শেষ সময় ১৫ মার্চ বা তার পরে সেসব ক্ষেত্রে গ্রাহক বিল নির্ধারিত সময়ে পরিশোধে না করার ক্ষেত্রে কোনো বিলম্ব-চার্জ-দণ্ড সুদ-অতিরিক্ত মুনাফা বা অন্য কোনো চার্জ (যে নামেই হোক না কেন) আদায় না করার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা