খেলা

ক্রাইস্টচার্চে তামিম-মুশফিকরা

ক্রীড়া ডেস্ক : সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় দেশ ছাড়ে টাইগাররা। দীর্ঘ ভ্রমণ শেষে ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিট) ক্রাইস্টচার্চ পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রায় ১৫ ঘণ্টা ভ্রমণ শেষে দেশটিতে পা রাখেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে গেছে বাংলাদেশ দল। মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে বিকেল পাঁচটায় রওনা করে গোটা দল। বাংলাদেশ দলের বহনকারী বিমান ক্রাইস্টচার্চ পৌঁছছে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ২৬টি ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সেই অধরা জয়ের দেখা পেতে চায় টাইগাররা। সেখানে ৩টি ওয়ানডের পর ৩টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। ওয়ানডে ৩টি মাঠে গড়াবে আগামী ২০, ২৩ ও ২৬ মার্চ। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়, পরেরটি সকাল ৭টায় হওয়ার পর শেষ ওয়ানডে হবে ভোর ৪টায়।

এরপর তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ সময় সকাল ৭টায় হলেও পরের দুইটি হবে দুপুর ১২টায়।

দুই সিরিজের জন্য বাংলাদেশ দলের ২০ সদস্যের স্কোয়াড-

তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা