আন্তর্জাতিক

কিমের স্বাস্থ্যের বিষয়ে তথ্য নেই জাতিসংঘের কাছে

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং–উনের স্বাস্থ্য বিষয়ে কোন ধরনের তথ্য নেই জাতিসংঘের কাছে। এমনটাই বললেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, তাদের কাছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের স্বাস্থ্য সম্পর্কে কোনও খবর নেই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জাতিসংঘের পক্ষে উত্তর কোরিয়া সরকারের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়েছিল কি না। সেই ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়েই তিনি জানান কিম জং উইনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনও খবরই নেই তাদের কাছে।

কিছুদিন আগেই খবর রটেছিল মারা গেছেন উত্তর কোরিয়ার শাসক। গত ১৫ এপ্রিল ছিল কিম জনের দাদা তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা দ্বিতীয় কিম সাং-এর ১০৮তম জন্মবার্ষিকী। সেখানে কিমের অনুপস্থিতি উসকে দেয় জল্পনা।

তবে পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া সরকারিভাবে জানিয়েছিল মৃত্যুর খবর গুজব। সুস্থই আছেন কিম জং উন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কিম জং উন সম্পর্কে ভালোই ধারণা আছে তার, তবে এখনই মুখ খুলতে চান না তিনি।

উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে বিভিন্ন রকম সংবাদ দিয়েছে বিশ্ব গণমাধ্যম। তার মৃত্যু, অসুস্থতা ও লুকিয়া থাকার মতো ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হলেও কেউ এর কোনটাই নিশ্চিত করতে পারেনি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা