আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ, নিহত ৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে যখন গোটা দুনিয়া উদ্বিগ্ন, তখন জম্মু-কাশ্মীরের সীমান্তের ওপার থেকে গোলা-গুলিতে মেতে উঠেছে সন্ত্রাসবাদীরা। আর এই সন্ত্রাসীদের দমনে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনারা। যৌথবাহিনী অভিযানে নেমে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা কর্মকর্তারা।

গত ২৪ ঘণ্টায় সেনা ও সন্ত্রাসবাদীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের সীমান্ত। গোটা কাশ্মীর জুড়ে চলছে সেনার সন্ত্রাস দমন অভিযান। এখনও পর্যন্ত গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

শনিবার থেকে রবিবার পর্যন্ত যৌথবাহিনী জঙ্গি দমনের তল্লাশি অভিযানে নেমে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা আধিকারিক। এই ঘটনায় নিহত হয়েছেন এক ভারতীয় সেনা। আহত হয়েছেন আর ২ সেনা। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই জঙ্গিরা কুলগামের নন্দীমার্গ এলাকার দুই বাসিন্দাকে হত্যা করেছিল। শনিবার সকালে ওই জঙ্গিদের মধ্যে তিনজনকে খতম করা সম্ভব হয়েছে। মৃত জঙ্গিদের নাম ফয়াজ, আদিল ও মহম্মদ শাহিদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা