জাতীয়

কাদেরকে ঘরে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত বর্তমান করোনা পরিস্থিতির কারণে তাকে বের হতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য দেন।

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ে করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক ভিডিও কনফারেন্সের মতবিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'এখানে আমাদের সঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের থাকতে পারতেন। কিন্তু আমি তাকে বাসা থেকে বের হতে নিষেধ করেছি। কোথাও না যেতেও বলেছি।'

গত বছরের ৩১ মার্চ শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এ সময় পরীক্ষায় তার করোনারি আর্টারিতে ব্লক পাওয়া যায়৷ পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি হয়।

ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও সিভিল সার্জন মুমিনুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

তন্ময় দাস জানান, জেলা থেকে ২১ জনের স্যাম্পল পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনের রেজাল্ট হাতে পেয়েছি, সবাই করোনা নেগেটিভ। এ সময় যাদের নেগেটিভ এসেছে আগামী এক সপ্তাহ পরে তাদের আবারও পরীক্ষা করতে বলেন প্রধানমন্ত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা