স্বাস্থ্য

করোনা শংকটে ৮৩০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব করোনা শংকটে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশকে ১০ কোটি ডলার প্রায় ৮৩০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(এডিবি)।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে এই অর্থ কী কী খাতে খরচ করা যাবে তাও সুনির্দিষ্ট করে দিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে এডিবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেস্টিং কিট ও অন্য যন্ত্রপাতি ক্রয়, মেডিক্যাল অবকাঠামো উন্নতকরণ এবং সমাজে নজরদারি, রোগ বিস্তার প্রতিরোধ ও মহামারির সময়ে করণীয় পদক্ষেপ নিতে প্রশিক্ষণের জন্য এই সহায়তার অর্থ ব্যয় করা যাবে।

এই সহায়তা প্রকল্পের অর্থ দিয়ে দেশের ১৭টি মেডিক্যাল কলেজে আইসোলেশন ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করা হবে। পাশাপাশি কোভিড-১৯ পরীক্ষা করতে পারে এমন অন্তত ১৯টি ল্যাব উন্নত করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ রোগ প্রতিরোধে ৩ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মীর আধুনিক দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের জন্য এই সহায়তার অর্থ ব্যয় করা যাবে। তবে এ সংখ্যার অর্ধেক অবশ্যই নারী স্বাস্থ্যকর্মী হতে হবে।

দরকার হলে আরও স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্যও এ সহায়তার অর্থ ব্যবহার করা যাবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা