খেলা

করোনা রোগীদের ফান্ড গঠন করায় ক্রিকেটারদের মাশরাফির ধন্যবাদ

বিশেষ সংবাদদাতা:

করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা দানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি।

২৭ ক্রিকেটার মিলে ৩০ লাখ ১৫ হাজার টাকা করোনা ফান্ডে দান করেছেন। সেই তালিকায় রয়েছেন মাশরাফি বিন মর্তুজাও।

নড়াইল এক্সপ্রেস দিয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা। নিজে অর্থ দিলেও কোথাও তা প্রকাশ করেননি জাতীয় দলের এ সফলতম অধিনায়ক। উল্টো টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে এ মহৎ উদ্যোগ নেয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি।

নিজের ফেসবুক প্রোফাইলে ছোট ভাইদের ধন্যবাদ জানিয়ে মাশরাফি লিখেছেন, ‘অনেক ভালো কাজ, দেশের তিন অধিনায়ক। মুমিনুল- টেস্ট, তামিম- ওয়ানডে, রিয়াদ- টি-টোয়েন্টি।’

মাশরাফি আরও লিখেছেন, ‘ওয়েলডান বাংলাদেশ ক্রিকেট টিম। লাভ ইউ বয়েজ, দ্য গ্রেট সার্ভার্স।’

এ উদ্যোগের পেছনে সবার আগে ভাবনাটা ছিল তামিমের। তাই তামিম ইকবালকে আলাদা করে ধন্যবাদ জানিয়ে মাশরাফি লিখেছেন, ‘স্পেশাল থ্যাঙ্কস টু খান (তামিম ইকবাল খান) সাহেব।’

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা