আন্তর্জাতিক

করোনা নিয়ে ভ্রান্ত উপদেশ প্রতিহত করুন: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে নানা ধরনের স্বাস্থ্য উপদেশ সংক্রান্ত গুজব প্রচার বন্ধের আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ।

১৪ এপ্রিল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি করোনা মহামারীর পাশাপাশি 'গুজব মহামারী' বা 'মিসইনফোডেমিক' চলছে উল্লেখ করে এর বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার প্রতি গুরুত্বআরোপ করেন।

তিনি বলেন, এসব গুজবের 'বিষ' মানুষের জীবনকে আরও ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। চলমান এই মহাসংকটে মানুষকে সঠিক তথ্য জানাতে এসব গুজবের বিরুদ্ধে গণসংগঠন, সাংবাদিক ও সচেতন মহলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

ভ্রান্ত স্বাস্থ্য উপদেশ বাদ দিয়ে করোনা থেকে বাঁচতে বিজ্ঞানের উপরই নির্ভর করতে হবে বলে জানান জাতিসংঘ মহাসচিব।

বিবৃতিতে আন্তোনিও গুতেরেজ বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে সামাজিক মাধ্যমে ও ইন্টারনেটে ভিত্তিহীন স্বাস্থ্যবিষয়ক উপদেশ ছড়ানো হচ্ছে। এগুলো খুবই ভয়ঙ্কর।
সাপের তেলে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে, এমন গুজব শোনা যাচ্ছে। এগুলোকে বন্য ষড়যন্ত্র তত্ত্বের সঙ্গে তুলনা করা যায়।

এসব গুজব ও মিথ্যা তথ্য যাতে মানুষের মধ্যে ঘৃণা ও হানাহানি ছড়াতে না পারে, যেন মানুষের ক্ষতি করতে না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, এখন দরকার বিজ্ঞান ও সংহতির। সাধারণ জ্ঞান ও নিজের বিবেক বুদ্ধি কাজে লাগানোর মধ্য দিয়ে মহামারি কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে মানুষকে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা