আন্তর্জাতিক

করোনা নিয়ন্ত্রণে দাবি জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক:

জার্মানিতে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বলে দাবি করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান। দেশটিতে করোনায় আক্রান্তের হার কমে আসায় তিনি এই দাবি করেন।

১৭ এপ্রিল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জেনস স্প্যান বলেন, করোনার প্রাদুর্ভাব আজ পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে এবং দমন করা গেছে। এখন পর্যন্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়েনি।

এর আগে জার্মানির এই মন্ত্রী বলেন, দেশে নতুন সংক্রমিত মানুষের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এ কারণে দেশটিতে লকডাউন সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, জার্মানির রোগ নিয়ন্ত্রণ সংস্থা ইঙ্গিত দিয়েছে যে, দেশে করোনার সংক্রমণ শূন্য দশমিক ৭ শতাংশ কমে যাওয়ার অর্থ হচ্ছে প্রত্যেক সংক্রমিত ব্যক্তি কমপক্ষে অন্য একজনের শরীরে ভাইরাসটির বিস্তার ঘটিয়েছেন।

তবে দেশটিতে এখনও করোনায় মৃত্যু ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ইউরোপের এই দেশটিতে ব্যাপক হারে পরীক্ষার সিদ্ধান্ত হয়। জার্মানির আগ্রাসী পরীক্ষার কারণে করোনা পরিস্থিতি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখনও নিয়ন্ত্রণে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৮ হাজার মানুষ। এছাড়া দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন ৪ হাজার ১৯৩ জন; যা ইউরোপের বিভিন্ন দেশের চেয়ে অনেক কম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা