আন্তর্জাতিক

করোনা দুশ্চিন্তায় জার্মান হেসে প্রদেশের অর্থমন্ত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক :

জার্মানিতে রেললাইনের ওপর থেকে এক মন্ত্রীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হেসে প্রদেশের অর্থমন্ত্রী। সাম্প্রতিক করোনাভাইরাস সংকট নিয়ে উদ্বেগের জেরেই থমাস শয়েফার নামের ওই মন্ত্রী আত্মঘাতী হয়েছেন বলে সবার ধারণা।

২৯ মার্চ শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে রেললাইনের ওপর থেকে শয়েফারের মরদেহ উদ্ধার করা হয়।

উইসবাডেন প্রসিকিউশন অফিস জানিয়েছে, তাদের বিশ্বাস শয়েফার আত্মহত্যা করেছেন। ট্রেনে কাটা পড়ে গোটা দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা যাচ্ছিল না।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, করোনার প্রকোপ থেকে দেশের অর্থনীতিকে কীভাবে বাঁচাবেন তা নিয়ে বেশ কিছুদিন থেকেই দুশ্চিন্তায় ভুগছিলেন ৫৪ বছর বয়সী এই মন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সহায়তা নিয়ে সম্প্রতি বিবৃতিও দিয়েছিলেন তিনি।

এদিকে, অর্থমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হেসে প্রদেশের প্রধান ভকার বফিয়ার। রেকর্ড করা এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। এখনও বিশ্বাস করতে পারছি না। আমরা শোকাহত।’

দীর্ঘ দুই দশক হেসের রাজনীতিতে যুক্ত ছিলেন থমাস শয়েফার। অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন টানা ১০ বছর ধরে। সম্প্রতি উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবিলায় দিনরাত কাজ করছিলেন তিনি।

প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোকাহত বফিয়ার বলেন, ‘তিনি নিশ্চয়ই দুশ্চিন্তায় ভুগছিলেন। এমন কঠিন সময়ে তার মতো একজনকে খুব দরকার ছিল আমাদের।’

জানা যায়, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের সেন্টার রাইট ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ)-এর সদস্য ছিলেন শয়েফার। তাকে বফিয়ারের উত্তরসূরি হিসেবেও ভাবা হতো।সূত্র: ডয়চে ভেলে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা