খেলা

করোনায় মারা গেলেন রিয়ালের সাবেক প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ।

২১ মার্চ শনিবার ৭৬ বছর বয়সে সাঞ্জ মৃত্যুবরণ করেন। জানা যায় কোভিড-১৯ রোগের উচ্চ পর্যায়ের রোগী ছিলেন তিনি।

লরেঞ্জো জ্বর থেকে সেরে উঠতে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সঙ্গে এই স্প্যানিশের কোভিড-১৯ ও পজিটিভ ধরা পরে।

সাঞ্জ ১৯৪৩ সালে মাদ্রিদেই জন্মগ্রহণ করেন। আর স্প্যানিশ জায়ান্ট দলটিতে রামোন মেনদোজা প্রশাসনের অধীনে পরিচালক থাকার পর ১৯৯৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০০০ সাল পর্যন্ত তিনি গ্যালাকটিকোদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রেসিডেন্ট হওয়ার পর লরেঞ্জ রিয়ালের গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনেন। কোচ হিসেবে তিনি নিয়োগ দেন হেভিওয়েট ফ্যাবিও ক্যাপেলোকে। আর তার সময় তিনি চুক্তি করেন রবার্তো কার্লোস, ক্ল্যারেন্স সির্ডফ, ডেভোর সুকার ও প্রেদ্রাগ মিজাতোভিচের মতো তারকাকে। এই সমন্বয়ে লস ব্লাঙ্কোসরা ১৯৯৭-৯৮ মৌসুমে ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ ঘরে তোলে।

লরেঞ্জোর সময় রিয়াল দুটি ইউরোপিয়ান কাপ জেতে। এছাড়া ঘরোয়া সফলতাও পায় দলটি। তবে ২০০০ সালে ক্লাব নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের কাছে হেরে যান তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা