আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ওলগা লুইবিমোভাও । বুধবার (৬ মে) রাশিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রাথমিক পর্যায়েই মন্ত্রীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তবে বড় কোনও ঝুঁকি নেই। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি না করে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ওলগা লুইবিমোভাও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তার মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়।

এই নিয়ে রুশ মন্ত্রিসভার তিন সদস্য করোনা আক্রান্ত হলেন। গত সপ্তাহে, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

মৃত্যু বেশি না হলেও রাশিয়ায় এখন দ্রুততায় বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১ লক্ষ ৬৫ হাজার ৯২৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫৫৯ জন। আজ এখন পর্যন্ত মারা গেছে ৮৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৭ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৩২৭ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা