ফ্যাশন

করোনার মধ্যে অনুষ্ঠিত মিলান ফ্যাশন উৎসব

সান ফ্যাশন ডেস্ক:

করোনাভাইরাসের ভয় উপেক্ষা করে ফ্যাশন ক্যাপিটাল হিসেবে পরিচিত স্প্যানের মিলানে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন উৎসব “মিলান ফ্যাশন উইক ফল ২০২০”।

সমকালীন বিশ্ব পরিস্থিতি থেকে ডিজাইনাররা প্রেরণা নিয়েছেন এবারের উৎসবে। তেমনটাই বলা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

১৮-২৪ ফেব্রুয়ারি প্রদর্শিত হয় বিশ্ব বিখ্যাত ডিজাইনারদের সব কালেকশন।

তবে করোনা পরিস্থিতির কারণে শোগুলোতে অতিথিদের উপস্থিতি ছিল অন্য সময়ের চেয়ে অনেক কম। এই শো'গুলো থেকে উঠে এসেছে আগামী বছরে কি ধরণের ডিজাইন আসছে তার সম্ভাব্য ট্রেন্ড।

বিখ্যাত ডিজাইনার জর্জিও আরমানি। প্রতিবছরই তার শোতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থাকে। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে তার শো ছিল জনশূন্য। কিন্তু থেমে থাকেনি আরমানির মনমাতানো কালেকশনের প্রদর্শনী। পুরো অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিং হয়। তার কালেকশনে এবার প্রাধান্য পেয়েছে কালো ভেলভেট ও ফ্লোরাল গ্রাফিক প্রিন্ট ও গ্লিটার।

স্টেফানো গ্যাবানা আর ডমিনিকো ডলশে, আরেক বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। এবার তাদের শোর মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে ডিজাইনারদের নকশাকে ফুটিয়ে তোলেন।

প্রথমবারের মতো একই সঙ্গে প্রদর্শিত হলো ভারসাচির মেনস ও ওমেনস ওয়্যারের শো। জেন্ডার ফ্লুইডিটি থেকে বেশ দূরেই ছিলেন ডোনাটেলা ভারসাচি। তার ডিজাইন করা ছেলেদের পোশাকে হাইপার ম্যাসকুলিনিটি আর মেয়েদের পোশাকে হাইপার ফেমিনিটি থাকে অনেক বেশি। মেয়েদের পোশাকের কালেকশনে কালো ড্রেসের প্রাধান্য ছিল লক্ষ করার মতো, সেই সঙ্গে নজর কেড়েছে বেলা, জিজি, কেন্ডলের মতো সুপারমডেলদের পরা টাইনি ড্রেস।

কার্ল লেগারফেল্ডের শ্যানেল, এলি সাবের রেডি টু ওয়্যার, জেরেমি স্কটের মসকিনোসহ সারা বিশ্বের নামকরা ডিজাইনাররা তুলের ধরেন পোশাকের নতুনত্ব। প্রত্যেকের ডিজাইনে ছিলো স্বতন্ত্রতা। আগামী দিনের ফ্যাশনের বার্তা!

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা