সারাদেশ

কনে পক্ষের নৌকাডু‌বি,কনের বাবা সহ ৪ জন নিখোঁজ

নিজস্ব প্রতিনিধিঃ

বুধবার (২৭ মে) বিকা‌লে কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার বেগমগঞ্জ ইউনিয়নের সাত‌ভিটা নামক স্থা‌নে ধরলা নদীর এক‌টি অং‌শে নৌকাডুবির ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বৌভা‌তের অনুষ্ঠান শেষে ফিরছিল নৌকাটি। পুলিশ ও স্থানীয়রা বলছেন, কলাকাটারচর নামক স্থা‌নে এক‌টি বি‌য়ের বৌভাত অনুষ্ঠান থে‌কে এক‌টি ইঞ্জিনচা‌লিত নৌকায় কনে প‌ক্ষের প্রায় ৫০ জন যাত্রী বকসীগঞ্জ ঘাঁটে ফির‌ছি‌লেন। প‌থিম‌ধ্যে সাত‌ভিটা নামক স্থা‌নে ঝড়বৃষ্টির কব‌লে প‌ড়ে নৌকাটি ডু‌বে যায়। এসময় অনেকে সাঁত‌রি‌য়ে তী‌রে উঠ‌তে সক্ষম হ‌লেও ক‌নের বাবা নূর ইসলামসহ চারজন নি‌খোঁজ হন।
নি‌খোঁজ ব্যক্তিরা হ‌লেন কনের বাবা নূর ইসলাম (৫০), আমেনা বেগম, নুর ইসলাম (৫২) ও কামরুজ্জামান। তারা সবাই উপ‌জেলার দুর্গাপুর ইউনিয়‌নের যমুনা রায়পাড়ার বা‌সিন্দা।
খবর পেয়ে উলিপুর ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌লেও ডুবু‌রি না থাকায় তারা নি‌খোঁজ‌দের উদ্ধার কর‌তে পারেন‌নি। ত‌বে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকা‌লে রংপুর থে‌কে ডুবু‌রি দল উদ্ধার কাজ শুরু করেছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা