সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে ২৫ নারী-পুরুষ আটক

জেলা প্রতিনিধি: অবৈধ কার্যকলাপ ও পর্যটকদের ব্ল্যাকমেইলের অভিযোগের ভিত্তিতে কক্সবাজারের কলাতলীতে সাইনবোর্ডহীন তিনটি কটেজ থেকে ২৫ জন নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ষোল জন পুরুষ ও নয় জন নারী রয়েছে। যারা মহেশখালী, ঈদগাঁও, সাতকানিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা।

আরও পড়ুুন : অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

শুক্রবার (১ মার্চ) গভীর রাতে কলাতলীর লাইট হাউস এলাকার ৩ টি কটেজে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন তাদের আটক করা হয়।

শনিবার (২ মার্চ) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি দালাল চক্র কৌশলে পর্যটকদের কটেজ জোনের বিভিন্ন রুমে নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত নারীদের দিয়ে ভিডিও ধারণ করা হয়। পরবর্তিতে ধারণকৃত ভিডিও দিয়ে তাদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটে নেওয়া হয়। এসব কাজ বাড়ার সাথে সাথে অপরাধের অভয়ারণ্য এসব কটেজে মাদকেরও ছড়াছড়ি।

আরও পড়ুুন : ভাসানচরে পৌঁছেছে আরও ১১৪১ রোহিঙ্গা

তিনি আরও জানান, এসব কার্যকলাপে জড়িত নারীরা বোরকা পরে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ান এবং কৌশলে পর্যটকদের রুমে নিয়ে যান। পরে সর্বস্ব লুটে নেন। আটককৃতদের মধ্যে অনেকেরই রয়েছে ভুয়া কাবিননামা। ভুয়া স্বামীর পাহারায়, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন।

আটকদের মধ্যে কয়েকজন নিজেদের প্রেমিক-প্রেমিকা বলে দাবি করেন। তারা জানান, হোটেলে রুম না পেয়ে কটেজে উঠেছে তারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবিধান অনুযায়ী প্রাপ্তবয়স্করা চাইলে নিজেদের পছন্দ মতো একান্তে সময় কাটাতে পারেন।

আরও পড়ুুন :

নূরজাহান নামক এক নারী অভিযান চলাকালীন আটক হন। তিনি জানান স্বামীর সঙ্গেই হোটেল উঠেছে এই নারী। কাবিননামা থাকা সত্বেও তাদের আটক করেছে পুলিশ। গণমাধ্যমে তাদের ছবি প্রকাশ হলে সম্মানহানী হবে।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, ‘ট্যুরিস্ট পুলিশের এসব অভিযান পর্যটক শিল্পে প্রভাব ফেলবে। সমুদ্র সৈকত ছাড়া কক্সবাজারে বিনোদনের আলাদা কোনো সুযোগ-সুবিধা নেই এবং রোহিঙ্গা সমস্যা তো রয়েছেই। এখানে পর্যটকবান্ধব কোনো সরকারি-বেসরকারি সংস্থা নেই। সবাই পর্যটন শিল্পের নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লেগেছে। হোটেল-মোটেল এবং কটেজ জোনে অভিযানে নতুন আতঙ্ক সৃষ্টি হচ্ছে। অনেক সময় স্বামী-স্ত্রীসহ আটক করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে, যা খুবই দুঃখজনক। এসব অভিযানে শৃঙ্খলা ফিরবে না মাসিক মাসোহারা বাড়বে কেবল। কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের পথে কারণ এমন অনিয়মতান্ত্রিক ভাবে একটি পর্যটন শহর চলতে পারে না। ’

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা