আন্তর্জাতিক
করোনা ভাইরাস

ওমরাহ হজ পালনে সাময়িক নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওমরাহ হজ পালন সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। আজ (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মক্কা ও মদিনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমিত দেশগুলো থেকে পর্যটকরা যাতে সৌদি আরব প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে রিয়াদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপ সাময়িক। পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে, ভারতের একটি বিশেষ বিমানে করে চীনের উহান থেকে ২৩ জন বাংলাদেশিকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। ওই বিশেষ বিমানটি ভারতীয় নাগরিকদের ফেরত আনার জন্য গিয়েছিল। ভারতীয় নাগরিকদের সাথে ২৩ জন বাংলাদেশি নাগরিককেও নিয়ে আসা হয়। আজ (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে ভারতের দূতাবাসের ফেসবুক পেজে এই তথ্য দেওয়া হয়েছে।

গত বছরের শেষ দিকে ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। আর মধ্যপ্রাচ্যে এই ভাইরাসের বেমি ছড়িয়েছে ইরানে।

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্তের হয়েছে অন্তত ৮০ হাজার। এ পর্যান্ত মারা গেছে ২ হাজার ৭৭০জন।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও। ইতিমধ্যে এর সত্যতা স্বীকার করে ছে দেশটি। গতকাল সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে পাকিস্তান প্রধানমন্ত্রীর হেলথ বিষয়কের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ড. জাফর মির্জা। টুইটারে তিনি একটি পোস্ট দিয়ে দুই জন করোনা ভাইরাসে আক্রান্তের কথা জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা