জাতীয়

এসিল্যান্ডদের সতর্ক করা হয়েছে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

যশোরের মণিরামপুরে তিন বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তোলার ঘটনায় মর্মাহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রতিমন্ত্রী বলেন, 'তাকে (এসিল্যান্ড) প্রশিক্ষণ দেওয়া হয়েছে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। তারপরও উনি এমনটা কেন করলেন, মানতে পারছি না। দুই একজনের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। ডিসিকে দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এমনকি ডিসিদের মাধ্যমে সব এসিল্যান্ডকে সতর্ক করা হয়েছে। তারা (ডিসি) এসিল্যান্ড-ইউএনও-কে নিয়ে বসবেন। যাতে কোনো শৃঙ্খলা ভঙ্গ না হয়। মাঠে কাজ করতে গিয়ে সবসময় সবার সঙ্গে বিনয়ের সঙ্গে আচরণ করতে হবে। জনগণ কষ্ট পায়, এমন আচরণ সহ্য করা হবে না।'

ফরহাদ হোসেন বলেন, 'চার এপ্রিল অফিস খুলবে। তখন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডিপি (ডিপার্টমেন্টাল প্রসিডিউর) শুরু হবে। এমন দুর্নাম সহ্য করা হবে না।'

তিনি বলেন, 'ডিসি ও স্থানীয় প্রশাসনকে আমার পিতৃতুল্য তিনজনের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উনাদের মাস্ক, স্যানিটাইজার, খাবারসহ প্রাথমিকভাবে সহায়তার কথা বলা হয়েছে। এই ঘটনায় আমি ব্যথিত। এমন আচরণ কখনই কাম্য নয়।'

তুমুল সমালোচনার মুখে ইরিমধ্যে এসিল্যান্ড (উপজেলা সহকারী কমিশনার-ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা