জাতীয়

এখনও যে চার জেলা করোনা মুক্ত

নিজস্ব প্রতিবেদক:

এখনও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরাবাসী সৌভাগ্যবান। কারণ এসব জেলায় এখনও করোনার থাবা পড়েনি।

দেশের ৬৪ জেলার মধ্যে ৬০টিতে করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার এই সংখ্যা ছিল ৫৮। আজ শনিবার আরও দুই জেলা ভোলা ও নাটোরে করোনা রোগী শনাক্ত হয়েছে। এখনও করোনা রোগী শনাক্ত হয়নি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ এবং সাতক্ষীরায়।
শনিবার দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এখন পর্যন্ত মোট আক্রান্তের ৬৮ শতাংশ পুরুষ ও ৩২ শতাংশ নারী। মোট আক্রান্তের ৮৫ শতাংশ রোগী নিয়ে প্রথম স্থানে ঢাকা বিভাগ। এভাবে ৩.৯৩ শতাংশ রোগী নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম বিভাগে এবং ৩.৮৮ শতাংশ রোগী নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ময়মনসিংহ বিভাগ। দেশে প্রথম ৮ই মার্চ করোনা রোগী শনাক্ত হয়।

বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট রোগীর ৫০ দশমিক ৫৯ শতাংশই ঢাকা শহরের। আর ঢাকা বিভাগের ১৩ জেলায় আছে ৩৫ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩.৮৩ শতাংশ, সিলেটে ১.২ শতাংশ, রংপুরে ১.৭২ শতাংশ, খুলনায় দশমিক ৯৩ শতাংশ, ময়মনসিংহে ৩.৪১ শতাংশ, বরিশালে ২.১১ শতাংশ এবং রাজশাহীতে দশমিক ৭৯ শতাংশ রোগী পাওয়া গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা