জাতীয়

এক দিনে ৯ সচিব পদে রদবদল

দুপুরে চারজন বিকালে আরও পাঁচ সচিব পদে পরিবর্তন ও রদবদল করা হয়েছে। আজ বুধবার এসব নিয়োগের বিষয়ে একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে দুপুরে চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে একদিনে নয় সচিব পদে পরিবর্তন হলো।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সচিব হিসেবে পদোন্নতি হওয়ার আগে শেখ ইউসুফ হারুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ শাখা নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি বাংলাদেশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব।

শেখ ইউসুফ হারুনের জায়গায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক মো. আলী নূর। এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হয়েছেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান। আর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলাম। সমাজকল্যাণ সচিব হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

পৃথক প্রজ্ঞাপনে নতুন তথ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে। এ ছাড়া তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছে। এ ছাড়া কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান সুলতান আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব করা হয়েছে।

একই দিনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তাহমিনা বেগমকে গ্রেড-১ (সচিবের সমান বেতন) পদে পদোন্নতি দেওয়া হয়।

গতকাল রোববার বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমেদ কায়কাউসকে মুখ্য সচিব করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা