বাণিজ্য

ঈদের আগে মার্কেট খুলতে প্রস্তুত ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরের আগেই রাজধানীর ব্র্যান্ডশপ, বিপনি-বিতান ও সব ধরনের মার্কেট খোলার জন্য প্রস্তুত ব্যবসায়ীরা। শুধুমাত্র সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছে এই ব্যবসায়ীরা। নির্দেশনা পেলে তারা স্বাস্থ্য নিরাপত্তা মেনে ব্যবসা শুরু করতে চান।

ব্যবসায়ীরা বলেন, করোনার কারণে প্রায় দেড় মাস তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলেও ঈদের বাজার ধরতে সব দিক থেকেই প্রস্তুত তারা। কারণ প্রতিবছর রমজানের দুই মাস আগে থেকেই ঈদের প্রস্তুতি নিতে হয়। এবারও সেই প্রস্তুতি অনেকটাই নেওয়া আছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ বিষয়ে বলেন, 'প্রতিবছরই রোজা শুরুর কয়েক মাস আগেই সব ব্যবসায়ী রোজা ও ঈদের জন্য প্রস্তুতি নেয়। এবার ৭০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করতেই করোনার হানা সবকিছু উলট পালট করে দিয়েছে। প্রায় দেড় মাস ধরে সবধরনের দোকান পাট বন্ধ। এখন সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে আমাদের বেঁচে থাকা।'

তিনি বলেন, 'আমরা সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরে দোকান পাট, বিপণিকেন্দ্রে, মার্কেট খুলে দেওয়ার জন্য আবেদন করেছি। আশা করছি সরকার আমাদের প্রয়োজন অনুভব করে শিগগিরই এ বিষয়ে ভালো খবর দেবে।'

ইয়োলো ফ্যাশনের জেনারেল ম্যানেজার (হেড অব রিটেল অপারেশন) হাদি এস এ চৌধুরী বলেন, 'করোনার কারণে আমরা ব্যবসার পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছি। আমরা এখন প্রতিটি শোরুমে সামাজিক দূরত্ব বাজায় ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখছি। ঈদের বাজার ধরার জন্য আমরা সব দিক থেকে প্রস্তুত। আমরা আশা করছি ৫ মের পর ভালো কোনো সিদ্ধান্ত আসবে। কারণ সারা বছরের ৪০ শতাংশ বিক্রি হয় এ সময়।'

স্নোটেক্সের সহকারী ব্যবস্থাপক (পিআর) শেখ রাহাত অয়ন বলেন, 'আমরা রোজা শুরুর দুই থেকে তিন মাস আগে থেকেই ঈদের প্রস্তুতি নিয়ে থাকি। আমরা সব দিক থেকে প্রস্তুত আছি। সরকার ঘোষণা দিলে সবাই ব্যবসা শুরু করলে আমরাও করবে। কিন্তু মানুষের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ আমরা নেবো না।'

তিনি বলেন, 'আমাদের আয় বন্ধ হয়ে গেছে কিন্তু ব্যয় বন্ধ হয়নি। এভাবে কতো দিন চলা যায়! তারপরও সরকার অনুমতি না দিলে আমরা ব্যবসা প্রতিষ্ঠান খোলার চিন্তা করব না।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা