আন্তর্জাতিক

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত

ইরানে টানা দ্বিতীয় দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার স্বীকার করার পর থেকে সরকার বিরোধী বিক্ষোভে নামে ইরানীরা।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনীর সদস্যরা প্রতিবাদকারীদের ওপর টিয়ার নিক্ষেপ করেছে। এই ঘটনায় সরকারের রক্ষণশীল অংশের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।

দুর্ঘটনার পর বিমানটি ভূপাতিত করার কথা অস্বীকার করে ইরান। দেশ ও বিদেশের চাপের মুখে তিনদিন পর গত শনিবার ইরান স্বীকার করে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে ১৭৬ জন যাত্রী নিহত হন। যাদের বেশিরভাগই ইরানি ও কানাডীয় নাগরিক।

ইরানের স্বীকার করার পর থেকে বিক্ষোভ নামে সরকার বিরোধীরা। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা জেনারেল কাসেম সোলাইমানির হত্যার পর নীরব থাকলেও এবার তারা সরব হয়েছে।

এবারের বিক্ষোভের একটি অংশ সাধারণভাবে সরকার সমর্থক এবং রক্ষণশীল। আর বিরোধীরা তো রয়েছেন। বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার ইন চিফের পদত্যাগও দাবি করছে আন্দোলনকারীরা। তিনি প্রকাশ্য ক্ষমা চেয়েছেন।

বিপ্লবী গার্ডস বাহিনীর তাসনিম বার্তা সংস্থার এডিটর ইন চিফ কিয়ান আব্দোলাহী টুইটারে বলেছেন, যা ঘটেছে তা নিয়ে মিথ্যাচার বিমান ভূপাতিত করার মতোই বিপর্যয়কর। যেসব কর্মকর্তা সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিয়েছেন তারাও দোষী। জনগণের সামনে আমরা সবাই লজ্জিত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা