আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে আদালতে যাচ্ছে পাঁচ দেশ

সান নিউজ ডেস্ক:
ইউক্রেনের যাত্রীবাহী বিমানে ভুলক্রমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিধ্বস্ত করার দায় স্বীকারের পর দেশটির বিরুদ্ধে আদালতে যাচ্ছে পাঁচটি দেশ।

আগামী ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার এ ব্যাপারে আলোচনার জন্য দেশগুলোর প্রতিনিধিরা লন্ডনে বৈঠকে বসবেন। তবে কোন পাঁচ দেশ আদালতে যাবে, তা এখনও প্রকাশ করা হয়নি।

সিঙ্গাপুর সফররত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিম প্রিসতাইকো জানিয়েছেন, বৃহস্পতিবার লন্ডনে ওই পাঁচ দেশের প্রতিনিধিদের একটি বৈঠক থেকে ইরানের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।

গত ৮ জানুয়ারি ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটিতে আঘাত হানে ইরানের একটি মিসাইল।

এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন। এদের মধ্যে ৮২ জনই ছিলেন ইরানি নাগরিক। নিহত অন্যদের মধ্যে ৬৩ জন কানাডীয়, ১০ জন সুইডিশ, চারজন আফগান, তিনজন জার্মান ও তিনজন ব্রিটিশ নাগরিক ছিলেন। অন্যদিকে ৯ ক্রুসহ ১১ জন ইউক্রেনের নাগরিক ওই ঘটনায় নিহত হন।

এদিকে বিমানটি ভুলবশত ভূপাতিত করার দায় স্বীকারের পর দেশের মধ্যেও প্রচণ্ড চাপে আছে ইরানের ক্ষমতাসীনরা। দেশটির সরকার এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন হাজার হাজার নাগরিক।

এদিকে বিধ্বস্ত হওয়া ইউক্রেনীয় বিমানের ব্ল্যাক বক্স বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কিংবা যুক্তরাষ্ট্রকে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান।

তবে নজিরবিহীনভাবে এই ঘটনার পুরো দায় মাথায় নিয়ে ক্ষমা চেয়েছে ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা