আন্তর্জাতিক

ইয়েমেনে করোনায় প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথম দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিবিসি।

করোনায় মৃত দুই ব্যক্তি একে অপরের ভাই। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন শহরের একটি হাসপাতালে তারা মারা যান। দেশটির সরকার জানায়, ওই শহরে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

দেশটিতে চলতি মাসের শুরুর দিকে প্রথম করোনা রোগী ধরা পড়ে। এর আগে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, ইয়েমেনে ভাইরাসটি সবার অজান্তে ছড়িয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা করোনাভাইরাস মোকাবিলার জন্য একেবারেই প্রস্তুত নয়। ইয়েমেনে বহু মানুষ কলেরা, ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত। সেই সঙ্গে রয়েছে খাদ্যাভাব। লাখ লাখ মানুষ খাদ্য সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা