আন্তর্জাতিক

আমেরিকাকে প্রতিহত করতে হাইপারসোনিক : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে সামরিক ভারসাম্য নষ্ট করছে। কাজেই তাদেরকে প্রতিহত করার জন্য মস্কো হাইপারসোনিক (শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে বলে জানিয়েছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, সমরাস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তিগুলো গত কয়েক দশকে ক্রমান্বয়ে অকার্যকর হয়ে পড়েছে।

তিনি এক্ষেত্রে উদাহরণ হিসেবে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ট্রিটি বা এবিএম চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। ১৯৭২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ওই চুক্তি সই করেছিল ওয়াশিংটন।

পেসকভ বলেন, আমেরিকা ও ন্যাটো জোট সুনির্দিষ্টভাবে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যার ফলে রাশিয়ার সঙ্গে তাদের সামরিক ভারসাম্য নষ্ট হয়েছে। তারা রাশিয়ার সীমান্তের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছ। এসব ব্যবস্থা দিয়ে প্রয়োজনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, পাশ্চাত্যের এসব পদক্ষেপের জবাব দিয়ে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা এবং সামরিক ভারসাম্য রক্ষা করার জন্য যা কিছু করার প্রয়োজন ছিল মস্কো তা করেছে।

গত সোমবার রাশিয়া তার হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘জিরকন’-এর সফল পরীক্ষা চালায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারে এমন কোনো ব্যবস্থা পৃথিবীতে নেই।

শ্বেত সাগরে অবস্থিত রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকভ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এবং এটি ব্যারেন্টস সাগর উপকূলে ৩৫০ কিলোমিটার দূরবর্তী একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে সাতগুণে বেশি গতিতে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

বোয়ালমারীতে ১২০ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

নারীর ক্ষমতায়নের মাধ্যমে অধিকার, মর্যাদা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং...

সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার কন্যার জনক

চারদিকে নিস্তব্ধতা, ভোরের ঘুম তখনও ভাঙেনি অধিকাংশ মানুষের। হঠাৎ আগুনের লেলিহা...

বিশ্বকাপের খেলায় কেন হারায় বিটিভি?

ফিফা বিশ্বকাপ এলেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে সম্প্রচারের দিকে। বি...

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পরি...

ঘুমের অভাব ক্যান্সারের কারণ ! 

বিশ্বজুড়ে তরুণদের মধ্যে নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঘটনা কেন বাড়ছে, তা নিয়ে...

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ৩২-তে মেক্সিকো

সহ-আয়োজক দেশ মেক্সিকো সবার আগে শেষ ৩২ নিশ্চিত করল। প্রথম দুই ম্যাচ জিতেই শেষ...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

যে কারণে কিডনিতে পাথর হতে পারে

সাধারণ মূত্রসংক্রান্ত সমস্যা হলো কিডনিতে পাথর হওয়া। এছাড়াও নারীদের তুলনায় প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা