বিনোদন

আবারো রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা!

বিনোদন ডেস্ক:

'তামাশা' ছবির পরে আর জুটি বাঁধতে দেখা যায়নি রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনকে। তবে গুঞ্জন উঠেছে এবার 'বৈজু বাওয়ারা' ছবিতে ফের জুটি বাঁধছেন বলিউডের এই সেরা দুই তারকা।

জানা গেছে, সঞ্জয় লীলা বনশালির আগামী সিনেমা 'বৈজু বাওয়ারা'-তে নাকি একসঙ্গে দেখা যেতে পারে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনকে। এই ছবির জন্য রণবীর এবং দীপিকাকে একসঙ্গে কাস্ট করা হবে বলে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দীপ্পি এবং রণবীর একসঙ্গে কাজ করবেন কি না আর, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির ব্যাপক সাফল্যের পর 'তামাশা' ছবিতে ফের রণবীর-দীপিকাকে একসঙ্গে কাস্ট করা হয়। তবে তামাশার পর আর তাদের একসঙ্গে অনস্ক্রিনে দেখা যায়নি। বর্তমানে রণবীর কাপুর যখন আলিয়ার সঙ্গে ডেট করছেন, দীপিকা সেই সময় রণবীর সিংয়ের ঘরণী। ফলে রণবী সিংয়ের সঙ্গে বিয়ের পরও প্রাক্তনের সঙ্গে ফের কাজ করতে সম্মত হবেন কিনা দীপিকা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তবে বিচ্ছেদ হয়ে গেলেও, রণবীর কাপুর এবং দীপিকা পাডুকন একে অপরের ভাল বন্ধু। সেই কারণেই 'তামাশা' ছবিতে ফের একসঙ্গে দেখা যায় তাদের। তামাশা'র পর এবার সঞ্জয় লীলা বনশালির 'বৈজু বাওয়ারা' ছবিতেও ফের রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনকে একসঙ্গে দেখা যেতে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা