বিনোদন

মহাকাশে এবার টম ক্রুজের ছবির শুটিং!

বিনোদন ডেস্ক:

এবার মহাকাশে হতে যাচ্ছে টম ক্রুজের নতুন ছবির শুটিং। এতদিন তার যা কল্পনা ছিল সেই ভাবনাকে সফল করতেই সম্প্রতি নাসার সাথে কথা বলেছেন তিনি। নাসা থেকেও জানানো হয়েছে মহাশূন্যেই হবে শুটিং। ফক্স নিউজের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

জানা গেছে, এলন মাস্কের সঙ্গে হাত মিলিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। এরপরেই এলনের উড়ান সংস্থা স্পেস এক্স এর মধ্যে ন্যাশনাল এয়ারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)-এর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এরপরেই নাসা থেকে সম্মতি জানানো হয়েছে।

এদিকে হলিউডের ৫৭ বছর বয়সী এ অভিনেতার সঙ্গে কাজের বিষয়টি টুইটারে জানিয়েছে নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন। তিনি বলেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে টম ক্রুজের সঙ্গে তার ছবিতে কাজ করতে পেয়ে উচ্ছ্বসিত নাসা। নাসার উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মের প্রকৌশলী ও বিজ্ঞানীদের অনুপ্রাণিত করার জন্য জনপ্রিয় মিডিয়ার প্রয়োজন। আর এই মিডিয়া হচ্ছে টম ক্রজ!

প্রজেক্টটিকে অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি হিসেবেই হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই প্রজেক্টের সঙ্গে হলিউডের কোনো স্টুডিওর কথা হয়নি। তাই মহাকাশেই হতে পারে এ ছবির শুটিং-এমনটাই মনে করছে সিনে দুনিয়ার একাংশ।

বয়স ৫৭, কিন্তু মিশন ইমপসিবল ফ্র্যাঞ্চাইজিতে এই সুপারস্টারের সুপার স্ট্যান্ট হতবাক হতে হয়েছে গোটা বিশ্বকে। তা সে ২০১১ সালের মিশন ইমপসিবল গোস্ট প্রোটোকল হোক, কিংবা ২০১৫ সালে মুক্তি পাওয়া রুগ নেশন। কোথাও পৃথিবীর উচ্চতম বিল্ডিং ক্ষুদ্র হয়েছে তার কাছে আবার কোথাও বিমানের পাশে মাঝ আকাশে নিজেকে ঝুলিয়ে রেখে স্ট্যান্ট দেখিয়েছেন। তবে এবার যে বড় কিছু হতে যাচ্ছে তা প্রত্যাশাই করা যেতেই পারে। তবে কবে নাগাদ সিনেমার শুটিং শুরু হবে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। সামনেই মুক্তি পেতে চলেছে টম ক্রুজের অভিনীত ছবি টপ গান: মাভেরিক। এই ছবিটি ১৯৮৬ সালে টপ গান-এর সিক্যুয়েন্স। জুনেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে ছবিটি মুক্তির তারিখ পরিবর্তন করে ডিসেম্বর করা হয়েছে। এমনটাই জানানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা