আন্তর্জাতিক

আফগানিস্তানে তুষারপাতে ১৫ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী তুষারপাতে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া তুষারপাতজনিত কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আরও পড়ুন : রাখাইনে জান্তার গোলাবর্ষণে নিহত ১২

শনিবার (২ মার্চ) আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম তোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তুষারপাতের জেরে দেশটির বালখ, ফারইয়াব, সার-ই-পুল, জৌজান, হেরাত, ঘোর, কান্দাহার, বামিয়ান, ফারাহ, হেলমান্দ, নূরিস্তানসহ প্রায় সব প্রদেশে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে বলেও উল্লেখ করেছে তোলো নিউজ।

সার-ই-পুলের বাসিন্দা আবদুল কাদির জানান, ‘গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছে, এখনও চলছে। তুষারের স্তূপ জমার কারণে প্রদেশের অধিকাংশ সড়ক বন্ধ হয়ে আছে। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই। অনেক জায়গায় সাধারণ লোকজন ও গবাদি পশুর খাদ্য সংকট শুরু হয়েছে বলে শুনেছি।’

আরও পড়ুন : সিত্তেতে হামলার আশঙ্কায় পালাচ্ছে মানুষ

আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা জানান, ‘সড়ক বন্ধ থাকার কারণে যেসব এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেসব স্থানে জরুরি ভিত্তিতে খাবার ও পশুখাদ্য পাঠানো প্রয়োজন।’

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আপতকালীন কমিটি গঠন করেছে দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকার। ইতোমেধ্যে বালখ, জৌজান, বাদঘিস, ফারইয়াব এবং হেরাতের পশুপালকদের জন্য ৫ কোটি আফগানি সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় নিহত ৭ জিম্মি

তালেবান সরকারের কৃষি, সেচ এবং পশুসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তাইন বলেছেন, আপদকালীন কমিটির তত্ত্বাবধানে ইতোমধ্যে আফগানিস্তানের সব প্রদেশে বরফে আটকা পড়া মানুষজনকে উদ্ধার, সড়ক নেটওয়ার্ক পুনরুদ্ধার, খাদ্য ও পশুখাদ্য সরবরাহের কাজ শুরু হর্য়ে গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা