খেলা

আজ ঢাকায় আসছে উইন্ডিজ দল

ক্রীড়া প্রতিবেদক : তিন ওয়ানডে এবং দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে রোববার (১০ জানুয়ারি) বাংলাদেশ আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডন থেকে দুবাই হয়ে ঢাকায় আসবে ক্যারিবিয়ান ক্রিকেট দল।

করোনা শঙ্কা ও ব্যক্তিগত কারণে নিয়মিত দলের অনেক ক্রিকেটারই নেই ওয়ানডে ও টেস্ট সিরিজে। ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন জেসন মোহাম্মদ।

রোববার ঢাকা পৌঁছে তিন দিন কোয়ারেন্টিনে থাকবে ক্যারিবিয়ানরা। এরপর চারদিন অনুশীলন শেষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী ১৮ জানুয়ারি।

এই সিরিজের মাধ্যমে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

করোনাকালে গেল জুলাইয়ে ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর গেল নভেম্বর-ডিসেম্বরে তারা করেছে নিউজিল্যান্ড সফর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা