আন্তর্জাতিক
করোনাভাইরাস

আক্রান্ত ৩৭ লাখ, মৃত্যু আড়াই লাখেরও বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। কোনভাবেই ঠেকানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্বব্যাপী বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৮৭ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ২৭ জনে।

হত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮১ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২৪ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১২ লাখ ২৫ হাজারের বেশি।

গতকাল সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ হাজার ৩৫০ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ২৭১ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২৪ হাজার। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬২৬ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৬৯৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪২৭ জনে। আক্রান্ত সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে।

স্পেনে গত নতুন করে মারা গেছে ১৮৫ জন। মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ৬১৩ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে আড়াই লাখেরও বেশি।

ইতালিতে নতুন করে মারা গেছে ২৩৬ জন। এ পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৩১৫ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৩ হাজারেরও বেশি।

কানাডয় নতুন করে মারা গেছে ১৮২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬ জনে। আক্রান্ত ৬১ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা