জাতীয়

আক্রান্ত সাংবাদিকের ফ্ল্যাটের বাইরে তালা!

নিজস্ব প্রতিবেদক:

করোনায় আক্রান্ত একটি বেসরকারি রেডিও’র এক সংবাদকর্মীর ফ্ল্যাটে বাড়ির মালিক তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর বাসাবোর কদমতলা এলাকার ওই বাড়িওয়ালার নাম খাইরুল। বিষয়টি জানার পর সবুজবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তারা।

ওই সংবাদকর্মী তার পরিবার নিয়ে সবুজবাগের ওই বাসার দুই রুমের একটি ফ্ল্যাটে থাকেন। সম্প্রতি পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে। এরপর থেকেই বাড়িওয়ালা ও স্থানীয় লোকজন তার ও তার পরিবারের সঙ্গে বাজে আচরণ করতে থাকেন বলে অভিযোগ তার।

তিনি বলেন, সম্প্রতি আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে আমি বাসায়ই অবস্থান করছি। আমার সঙ্গে আমার বাবা-মাও থাকেন। চিকিৎসকরা বলেছেন, তাদেরও কোয়ারেন্টাইনে থাকতে। কিন্তু বাসায় দুই রুমের জন্য একটি মাত্র ওয়াশরুম থাকায় তাদের পাশের বাড়িতে আমার বোনের ফ্ল্যাটে রাখার সিদ্ধান্ত নেই। চিকিৎসকরাও তেমনটাই পরামর্শ দিয়েছেন।

তিনি আরও বলেন, এজন্য আমার বোনদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন ওই ফ্ল্যাটটি ফাঁকা। কিন্তু তাদের পাঠাতে গেলে স্থানীয়রা এসে বাধা দেন। এরপর ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। এখন তারা বেরোতে পারছেন না।

এ বিষয়ে বাড়ির মালিক খাইরুলের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব বলেন, ‘আমি বিকেল ৪টার দিকে ঘটনাটি জানতে পেরেছি। এরপর সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন।

তিনি আরও বলেন, যদি ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়, তবে সেটি খুলে দেয়া হবে। এতে বাড়িওয়ালা কোনো ধরণের ঝামেলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা