আন্তর্জাতিক

অশ্লীলতার দায় নিয়ে রবীন্দ্রভারতীর উপাচার্যের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

বসন্ত উৎসবে ক্যাম্পাসে অশ্লীলতার নৈতিক দায় নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

৬ মার্চ শুক্রবার রাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রী ও উচ্চ শিক্ষা দফতরের সচিব আর এস শুক্লার কাছেও।

তবে সম্পূর্ণ ঘটনা না জেনে সব্যসাচীর পদত্যাগপত্র এখনই গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বি টি রোড ক্যাম্পাসে বসন্ত উৎসব পালিত হয়। সেখানে বেশ কয়েকজন তরুণ-তরণীর পিঠে ও বুকে আঁকা ছিল অশ্লীল সব শব্দ। যা সেদিনের পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জন্ম দেয় নানা আলোচনা-সমালোচনার।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সেদিন দুজনে দুলেছিনু বনে’ গানকে বিকৃত করে ইউটিউবার রোদ্দুর রায় অনলাইনে ছড়িয়েছিলেন। বিকৃত করা গানে ‘চাঁদ উঠেছিল গগনে’ লাইনের আগে অশ্লীল শব্দ যোগ করেছিলেন রোদ্দুর রায়। সেই অশ্লীল শব্দই দেখা গেছে অনুষ্ঠানে আসা ছাত্র-ছাত্রীদের শরীরে।

কেবল আঁকা আঁকিতেই শেষ হয়নি, বিকৃত ওই গান গেয়েই ছাত্র-ছাত্রীরা নেচে বেড়িয়েছেন পুরো ক্যাম্পাস। এমনকি যেখানে আবীরের রঙ মেখেছেন, সেখানেও তারা দেখিয়েছেন অশ্লীতার চরম পন্থা। এ নিয়ে সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিরও দাবি উঠে।

ঘটনার সঙ্গে সম্পৃক্ত তরুণ-তরুণীদের পরিচয় পাওয়া গেলে জানা যায় তারা কেউই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। শুক্রবার পাঁচ অভিযুক্ত ক্ষমা চাইতে হাজির হয়েছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

এমন ঘটনায় দায় নিয়ে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির পরিপন্থী কাজ করার চেষ্টা করেছে কিছু শিক্ষার্থী। এরা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নয়। পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

পরে শুক্রবার রাতেই এ ঘটনার নৈতিক দায় স্বীকার করে ইস্তফা দেন উপাচার্য। তার পদত্যাগের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পদত্যাগ গ্রহণ করা হবে না। তিনি বলেন, উপাচার্য কেন পদত্যাগ করেছেন তা আমি জানতে চাই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা