অভিনয়ে ফিরলেন জয়া বচ্চন
বিনোদন

অভিনয়ে ফিরলেন জয়া বচ্চন

বিনোদন ডেস্ক : সবশেষ ২০১২ সালে ঋতুপর্ণ ঘোষের ‘সানগ্লাস’-এ অভিনয় করেছেন জয়া বচ্চন। যেখানে নাসিরুদ্দিন শাহের সঙ্গে প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন জয়া। কিন্তু ছবিটি এখনও পর্যন্ত মুক্তি পায়নি।

চমকপ্রদ তথ্য হলো- ‘সানগ্লাস’-এর পর দীর্ঘ নয় বছরের বিরতি নিয়ে ফের অভিনয়ে কামব্যাক করলেন জয়া বচ্চন। মারাঠি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেত্রী। এবারই প্রথম কোনো মারাঠি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন মারাঠি পরিচালক গজেন্দ্র আহিরে। আগামী মার্চে শুরু হবে নতুন ছবিটির কাজ। চলবে টানা ২০ দিন।

১৯৭৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর লাইমলাইটের আলো থেকে অনেটাই আড়ালে চলে গিয়েছেন জয়া বচ্চন। তবে বিয়ের পরও তিনি উপহার দিয়েছেন ‘কাভি খুশি কাভি গাম’, ‘হাজার চৌরাসি কি মা’ ও ‘কাল হো না হো’র মতো ব্লকবাস্টার ছবি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ, সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ...

চৌকায় ২০ জন পুশইন ঠেকাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়...

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা নিয়ে বির্তক, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় ফল ও আম মেলা...

সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে আকস্মিক প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থে...

ডিবির জালে মাদক কারবারি, উদ্ধার ৮০ ট্যাপেন্টাডল

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মা...

 দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু হলো মুন্সিগঞ্জে

আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা...

সারা দেশে ১ লাখের বেশি মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার   

দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী এক বছরের মধ্যে...

জাপানের গোলবন্যায় বিশ্বকাপ থেকে বিদায় তিউনিশিয়ার

প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৪...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা