বিনোদন

পরীমনির ‘স্ফুলিঙ্গ’ প্রকাশ্যে (ভিডিও)

বিনোদন প্রতিবেদক : ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’-এর পর অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘স্ফুলিঙ্গ’ নামে চলচ্চিত্র। এই সিনেমায় অভিনয় করেছেন গ্ল্যামার কন্যা পরীমনি। এবার সেই সিনেমার প্রথম গান মুক্তি পেয়েছে। ‘তোমার নামে’ শিরোনামের এই তারকাবহুল গানটিতে কণ্ঠ দিয়েছেন মুত্তাকী হাসিব, সুকণ্যা মজুমদার ঘোষ, বাসমা কাজী, রোকন ইমন ও পিন্টু ঘোষ।
চার মিনিট ৩১ সেকেন্ডের এই গানের ভিডিওতে দেখা গেছে, দর্শকে ঠাসা স্টেজ শো-তে গানের তালে তালে নাচ্ছেন সবাই। আর এই গানের শো-র ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়েছে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শ্যামল মাওলার রসায়ন। এছাড়া জাকিয়া বারী মমকেও দেখা গেছে গানটিতে। গানের কথা ও সুর করেছেন পিন্টু ঘোষ। আরও সঙ্গীতায়োজনেও ছিলেন পিন্টু ঘোষ, সঙ্গে রোকন ইমন।

জানা গেছে, ছবিটি একটি ব্যান্ড দলকে নিয়ে নির্মিত হয়েছে। সদ্য প্রকাশিত ফার্স্টলুকে তেমনটাই দেখা গেছে। মূলত বঙ্গবন্ধুর আদর্শের ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে ছবিটিতে। যা সদ্য পাওয়া ছবির প্রথম গানেও স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর আগে, মুক্তি পায় ছবির ৫০ সেকেন্ডের একটি ফার্স্টলুক ও একটি পোস্টার।

মাত্র ২৩ দিনেই শুটিং সম্পন্ন হয় ছবিটির। গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং। ছবিটি আগামী ১৭ মার্চ মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা