খেলা

অবশেষে ভালভার্দে বরখাস্ত

সান নিউজ ডেস্ক:

গুঞ্জনটা সত্যি করে মৌসুমের মাঝপথেই কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করলো বার্সেলোনা। তৎক্ষণাৎ নতুন কোচও নিয়োগ দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল বেটিসের সাবেক বস কিকে সেতিয়েনকে মেসি-সুয়ারেজদের কোচ করেছে তারা। সাবেক রিয়াল বেতিস কোচের সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে বার্সেলোনার।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে ভালভার্দেকে অব্যাহতি দেয়ার খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা।

বিবৃতিতে বলা হয়েছে, ক্লাব ও ৫৫ বছর বয়সী কোচের মধ্যে চুক্তির ইতি ঘটল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তাকে অসংখ্য ধন্যবাদ।আগামী দিনগুলোর জন্য তার প্রতি শুভকামনা রইল।

ভালভার্দেকে সরানোর কয়েক ঘণ্টা না যেতেই কোচ নিয়োগ দিয়েছে বার্সা। সেতিয়েনকে দলের দায়িত্ব সঁপার ঘোষণা দিয়েছে তারা। তাকে ২০২২ মৌসুম পর্যন্ত দায়িত্ব তুলে দিয়েছে ন্যু ক্যাম্প।

গেল কয়েক মাস ধরেই দোদুল্যমান ছিল ভালভার্দের চেয়ার। সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বার্সা হেরে যাওয়ার পর তা একেবারে টলে যায়।

এ পরিস্থিতিতে জাভি হার্নান্দেজ বা রোন্যাল্ড কোম্যানকে কোচ করতে চেয়েছিল বার্সা। তাদের আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল তারা। তবে রাজি করাতে পারেনি। কোচের দৌড়ে বার্সা বি টিমের ম্যানেজার ফ্রান্সিসকো গার্সিয়ার নামও ছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা