খেলা

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)এর ১৩তম আসর ভেস্তে গেছে। ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দেশটিতে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে আরও। ফলে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চলতি বছরের আইপিএল।

করোনার মহামারির কারণে এর আগে ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল আইপিএল।

ভারতে করোনাভাইরাস প্রতিনিয়ত বেড়ে চলেছে। ইতিমধ্যে দেশটিতে প্রায় ১৪ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪৪৮ জন। ফলে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনা প্রতিরোধে দেশটির সরকার নরেন্দ্র মোদি আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে।

সেদিনই এক ভিডিও কনফারেন্সে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, বোর্ড সচিব জয়েশ শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধূমল এক জরুরি বৈঠক করেন। আর তখনই সিদ্ধান্ত হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে আইপিএল। বুধবার সে সিদ্ধান্ত জানান হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

অবশ্য বিসিসিআই থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে বৃহস্পতিবার (১৬ এপ্রিল)। অফিসিয়াল বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘দেশের এই জরুরি অবস্থায় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত আইপিএল স্থগিত করা হলো।'

আরও বলা হয়, 'এই ক্রীড়া টুর্নামেন্টের সঙ্গে যারা জড়িত, তাদের সবার স্বাস্থ্যের দিকটিকেই প্রাধান্য দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া। এর মধ্যে রয়েছে বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজি মালিক, কর্মকর্তা, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং এর সঙ্গে জড়িত আরও অনেকগুলো গ্রুপ। তাদের সবার সঙ্গে কথা বলেই আইপিএল ২০২০ পরবর্তী সুবিধাজনক সময় না পাওয়া পর্যন্ত স্থগিত করা হলো। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

তবে বিসিসিআই জানিয়েছে, তারা নিয়মিতই পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাবে। যাতে সুবিধাজনক সময়ে চাইলে আইপিএল আবারও শুরু করা যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা