বিনোদন

১১ বছরে এই প্রথম ঈদে নেই সালমানের ছবি!

বিনোদন ডেস্ক:

ঈদে বলিউড সুপারস্টার সালমানের খানের ছবি প্রেক্ষাগৃহে থাকবে না তা কি কখনও হয় নাকি! তবে গত ১১ বছরে যা হয়নি এবারের ঈদে তেমনটাই ঘটলো। এবারের ঈদে ভাইজানের কোন ছবিই মুক্তি পায়নি।

তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। নভেল করোনাভাইরাসের প্রকোপে দেশ জুড়ে চলছে লকডাউন। আর লকডাউনের জেরে গত দু’মাস ধরে সিনেমা হলে ঝুলছে তালা। ঠিক ছিল এই ঈদে ‘রাধে’ নিয়ে ভাইজান উপস্থিত হবেন দর্শকের দরবারে। কিন্তু সে আশায় গুড়ে বালি। একে তো সিনেমা হল বন্ধ, তা সত্ত্বেও ওটিটি প্ল্যাটফর্মে যে রিলিজ করবেন তারও জো নেই। বাকি রয়েছে পোস্ট প্রোডাকশানের বেশ খানিকটা কাজ।

ঈদে সালমনের পক্ষে কোনও চমক থাকবে না, এই ভেবে হৃদয় ভেঙে গেছে আপামর ভক্তের, ঠিক তখনই আশার আলো দেখালেন সল্লু মিয়াঁ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, এবারের ঈদে সালমানের ছবি মুক্তি পাচ্ছে না ঠিকই, কিন্তু ভক্তদের জন্য সোমবার নিয়ে আসবেন নতুন গান। তবে সেই গান ভাইজান নিজে গেয়েছেন নাকি ‘রাধে’ ছবির কোনও গান, তা খোলাসা করেননি তিনি। কথায় আছে, সবুরে মেওয়া ফলে।

এদিকে লকডাউনের মধ্যেই পানভেলের ফার্মহাউজে বসে ‘প্যায়ার করো না’ এবং ‘তেরে বিনা’ এ দুটি গান নিজেই গেয়ে নিজের ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছেন সালমান। প্রকাশের পরেই দু’টি গানই সুপারহিট। এতে মন খারাপ খানিকটা কমিয়ে আপাতত তার তৃতীয় গানের অপেক্ষায় আছেন তার ভক্তরা।

বড়দিন কিংবা দীপাবলিতে নতুন ছবি মুক্তির চল থাকলেও শুধুমাত্র ঈদে ২০০৯ সাল থেকে ‘ওয়ান্টেড’ দিয়ে যাত্রা শুরু করেন। এরপর একের পর এক ‘দাবাং’, ‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’, ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’ এর মতো সুপারহিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন। এখন দেখার বিষয় ঈদে সালমানের নতুন গানটি ভক্তদের মনে কতটা সাড়া দিতে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা