বিনোদন

‘উইন্ড অফ চেঞ্জ’-এর ষষ্ঠ আসরে আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্কঃ

এবার ঈদে ষষ্ঠ বারের মত জমতে যাচ্ছে চ্যানেল গান বাংলার ‘উইন্ড অফ চেঞ্জ’ এর আসর। বরাবরের মত এই আসরেও ভিন্নধর্মী চমক থাকছে দর্শকদের জন্য।

আয়োজনটির সংগীত পরিচালক এবং গানবাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জানান, এবারের আসরে দেশীয় কিংবন্দন্তিদের মধ্যে থাকছেন রথীন্দ্রনাথ রায়, শাহজাহান মুন্সী, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীসহ, বালাম, মিজান, তন্ময় তানসেন, লুইপা, পারভেজ, মাহতিম সাকিব প্রমুখ।

সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সর্বশেষ রেকর্ড করা একটি গান। অন্যদিকে ভারতের শিল্পী হিসেবে থাকছে কৈলাশ খের, পাপন ও অদিতি সিং শর্মা।

ভারতের শিবামনি, যুক্তরাষ্ট্রের রনথাল বাম্বলফুট, স্পেনের ড্যানিয়েল ক্যাসারেস, জার্মানির মার্কো মাইনম্যান, রোমানিয়ার অ্যামিডিউস ইলেকট্রিক কোয়টের্টসহ এবারও বিশ্বের ২৭ দেশের স্বনামধন্য যন্ত্রশিল্পীরা অংশ নিয়েছে বর্ণীল এই আয়োজনে।

গানবাংলা সূত্র জানিয়েছে, ঈদের প্রথম তিনদিন রাত ৯টায় সম্প্রচার হবে ‘উইন্ড অফ চেঞ্জ সিজন-৬’। এছাড়া গানবাংলার ইউটিউব চ্যানেলেও প্রকাশ হবে গানগুলো।

ষষ্ঠ আসরের অংশীজনেরা ঈদ আয়োজনে শুধু ‘উইন্ড অফ চেঞ্জ’ চমকই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকেও প্রচার হবে গানবাংলার আয়োজনে তিনটি তারকাবহুল অনুষ্ঠান। ‘ওয়ালটন ঈদ সেশান’, ‘ইবিএল স্টার লাউঞ্জ’ এবং ‘রবি রক অনলাইন’। পরিবেশনা তিনটিতে থাকবে দেশীয় সঙ্গীত তারকাদের সুরেলা সমাহার।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা