বিনোদন

র‌্যাবের জিজ্ঞাসাবাদের মুখে নোবেল!

বিনোদন ডেস্ক:

‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল যেন বিতর্কে থাকতেই বেশি ভালোবাসেন। একের পর এক বিতর্কে ইচ্ছা করেই নিজেকে জড়াচ্ছে এই গায়ক।

কখনও নিজের ঢাক পেটানো, কখনো কিংবদন্তি শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা, আবার কখনো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বে-লাগাম ভাষায় ফেসবুকে আক্রমণ। কথাবার্তায় যেন লাগাম নেই নোবেলের।

সম্প্রতি তাহসিন এন রাকিব নামের একজন ইউটিউবারের সঙ্গেও বিস্তর কথা কাটাকাটি হয় গোপালগঞ্জের ছেলে নোবেলের। বেশকিছু অশালীন শব্দও প্রয়োগ করার অভিযোগ ওঠে এই গায়কের বিরুদ্ধে। তার জেরেই গত বছরের ‘সারেগামাপা’ রিয়ালিটি শোর দ্বিতীয় রানার্সআপ নোবেলকে ডেকে পাঠিয়েছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

পাশাপাশিই কিছুদিন ধরে তাকে পর্যবেক্ষণ করছিল পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

সম্প্রতি র‌্যাব ২-এর কার্যালয়ে ডেকে নোবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়, সোশ্যাল মিডিয়ায় এমনতর কাণ্ড তিনি কেন ঘটান? এই প্রশ্নের জবাবে প্রথমেই ক্ষমা চেয়ে নেন নোবেল। এরপর জানান, ‘এই সবই আসলে একটি গানের ‘মার্কেটিং পলিসি’।

দীর্ঘক্ষণ নোবেলের সঙ্গে এসব বিষয়ে আলোচনার পর র‌্যাবে অ্যাডিশনাল এসপি মনির জামান বলেন, ‘আমাদের দেশের তো বটেই, ভারতেও একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল। তিনি নিজস্ব ফেসবুক পেজ Noble Man থেকে সম্প্রতি যা বলেছেন, তা আসলে তার নতুন গান ‘তামাশা’কে প্রোমোট করার জন্য। কারো ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন।’

তিনি বলেন, ‘যদি কেউ নোবেলের কথায় দুঃখ পেয়ে থাকেন, তার জন্য ক্ষমা তিনি (নোবেল) ক্ষমা চেয়েছেন। আমাদের কাছে ঠিক এই কথাই বলেছেন নোবেল। আমরা র‌্যাব ২-এর পক্ষ থেকে তাকে ডেকেছিলাম। একবার ডাকতেই স্বেচ্ছায় আমাদের কাছে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। আমরা তাকে সতর্ক করে দিয়েছি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অশালীন মন্তব্য করার জন্যও ফেসবুকে ক্ষমা চেয়েছেন নোবেল। এমনকী র‌্যাব-এর পক্ষ থেকে যে তাকে ডেকে পাঠানো হয়েছিল, কী বৃত্তান্ত- এসব কিছুই ফেসবুক পোস্টে খোলসা করেছেন এ বিতর্কিত গায়ক।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা