খেলা

জামাল ভূঁইয়া চিনতেনই না আলিয়া ভাটকে!

স্পোর্টস ডেস্ক:

বলিউডের এখনকার জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে চিনতেই পারেননি বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় জামাল ভূঁইয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফেসবুক লাইভ আড্ডায় সেটিই জানালেন বাংলাদেশ অধিনায়ক।

গত বছরের অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ঠিক আগ মুহূর্তে জামালের সাথে পরিচয় হতে গিয়েছিলেন বলিউডের তারকা আলিয়া ভাট। কিন্তু বলিউড সুন্দরীকে চিনতেই পারেননি বাংলাদেশ অধিনায়ক!

সেই গুঞ্জনই ব্যখ্যা করলেন বাংলাদেশ অধিনায়ক। জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যাচের আগে হোটেলের লবিতে ছিলাম। একজন এসেছিল। তার সঙ্গে একজন মেয়ে এসেছিল। খুবই সুন্দর দেখতে। আমি জানতাম না কে ছিল সে। তবে সে বলেছে তার নাম আলিয়া ভাট। আমি তার দিকে তাকাচ্ছিলাম। ভাবছিলাম কে আলিয়া ভাট!’

বলিউডের সিনেমা সেভাবে দেখা হয় না বলেই তাকে চিনতেন না বলে জানিয়েছেন জামাল। তবে জানলে অবশ্যই আলিয়ার সঙ্গে ফ্রেমবন্দী হওয়ার সুযোগ হাতছাড়া করতেন না জানালেন তিনি, ‘তারপর আমি উপলব্ধি করলাম সে বড় বলিউড তারকা। আমি অনুতপ্তবোধ করি যে আমি তার সাথে ছবি তুলতে পারি নাই। আমি তখন চিনতাম না।’

ডেনমার্কের কোপেনহেগেন বেড়ে ওঠা জামাল ভূঁইয়া এখন ফুটবলে বাংলাদেশের প্রতিনিধি। ২০১১ সালে লাল সবুজের জার্সিতে খেলার আশায় এসেও স্বপ্নপুরণ হয়নি। তার দুই বছর পরই ২০১৩ সালে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে শুরু হয় তার পথ চলা। অভিষেকের পর থেকে জামাল হয়ে উঠেছেন দেশের ফুটবলের মধ্যমণি। তার কাঁধেই এখন বাংলাদেশ ফুটবলের নেতৃত্ব।

নিজের স্বপ্ন পূরণ নিয়ে জামাল বলেন, ‘যখন আমি ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন এফসির যুব ফুটবলে খেলি, তখন থেকেই স্বপ্ন ছিল বাংলাদেশ জাতীয় দলে খেলব। কিন্তু কখনও অধিনায়ক হতে পারব সেটা ভাবিনি। প্রথম ম্যাচের স্মৃতি এখনও জ্বলজ্বল করছে। মাঠে যখন জাতীয় সংগীত বাজছিল, তা শুনে আমি শিহরিত হয়েছিলাম। সেই মুহুর্তটা কখনোই ভুলব না। আমার কাছে সবচেয়ে সুখকর মুহুর্ত ছিল সেটি।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা