খেলা

মেসিদের লা লিগা মাঠে ফিরছে ১২ জুন

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে ইউরোপের ফুটবল লিগগুলো। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় ধীরে ধীরে ইউরোপে ফিরতে শুরু করেছে ফুটবল আসর। এরই মধ্যে আবারও শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগা। ইতালিয়ান সিরি’আ শুরু নিয়েও জল্পনা-কল্পনা চলছে। স্পেনিস লা লিগা শুরু হয়ে আগামী ১২ জুন থেকে। দীর্ঘ বিরতির পর সেভিয়া ডার্বি দিয়ে শুরু হচ্ছে লা লিগা।

কপ নামের এক গণমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।

নতুন সূচিতে শুক্রবার (১২ জুন) প্রথম ম্যাচে এস্তাদিও র্যাবমন সানচেজ স্টেডিয়ামে সেভিয়ার বিপক্ষে খেলবে রিয়াল বেতিস। বাকি ১১ ম্যাচের সূচি ২৮ মে শীর্ষ বিভাগের ২০টি ক্লাবকে জানিয়ে দেয়া হবে।

তবে এই সময়সূচি বাস্তবায়নের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং স্পেন সরকারের কাছে থেকে অনুমতি নিতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা