খেলা

খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক আর নেই

স্পোর্টস ডেস্ক:

খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।

বৃহস্পতিবার (২৮ মে) ভোর রাতে যশোরে শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯ টায় খুলনার খালিশপুর নিজ বাসার পাশে চরের হাট মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সতীর্থ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খুলনার ক্রীড়াঙ্গনে।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে (আন্তঃজেলা ক্রিকেট) তার নেতৃত্বেই খেলে খুলনা। ঢাকা লীগেও নিয়মিত মুখ কাজল। সম্প্রতি ক্রিকেট প্রশিক্ষক হিসেবেও পথ চলা শুরু হয়েছিল তার। তিনি বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক। সর্বশেষ মৌসুমে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে খুলনা জেলা দলের প্রশিক্ষক ছিলেন। যে দলটিকে শিরোপাও এনে দিয়েছিলেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা