খেলা

টি-টুয়েন্টি বিশ্বকাপ 'অক্টোবর-নভেম্বরেই'!

স্পোর্টস ডেস্ক:

মহামারি রূপ নেয়া করোনাভাইরাস বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। এর মধ্যেই আইসিসি অক্টোবরে শুরু করতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির প্রতিনিধির সঙ্গে কথা বলে মিলেছে এমন তথ্য।

বৃহস্পতিবার (২৮ মে) আইসিসির বোর্ড সভায় আসবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বরের পরও বিদেশিদের ভ্রমণে থাকছে সতর্কতা। আবার ওই সময়টায় আইপিএল করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

চলতি বছরের মেগা ইভেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় ১৬টি দেশের আয়োজনে প্রশ্ন চিহ্ন বসিয়েছে করোনা।

গণমাধ্যমে বিশ্বকাপ পেছানোর খবর রটলেও আইসিসির এক প্রতিনিধি জানিয়েছেন, অক্টোবর-নভেম্বরেই হবে টুর্নামেন্ট। বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভা। সদস্য দেশগুলোর সভাপতিরা যুক্ত হবেন ভিডিও কানেকটিভিটিতে।

এতে টি-টোয়েন্টির ডেট ফয়সালা করার পাশাপাশি অন্যতম এজেন্ডা আইসিসির আসন্ন নির্বাচন।

৭ শহরে ষোল দলের ৪৫ ম্যাচ। নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে, করোনার বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়া সরকার মধ্য সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগেই। এরপর যারা যাবেন তাদেরও দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্ব আয়োজন নিয়ে প্রশ্ন থেকেই যায়।

জট পাকাতে পারে বিলিয়ন ডলারের টুর্নামেন্ট আইপিএল। মার্চের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও করোনায় স্হগিত হয়ে যায়। গুঞ্জন আছে, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে সেই সময়ে আইপিএল আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে যাই হোক টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হবে আইসিসির বৃহস্পতিবারের সভাতেই।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা